Views Bangladesh Logo

শর্তসাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চান হিজবুল্লাহর নতুন প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম বুধবার ইঙ্গিত দিয়েছেন যে, শর্তসাপেক্ষে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন। তবে তিনি বলেন, এখনো কোনো গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব পাওয়া যায়নি।

তিনি তার প্রথম বক্তৃতায় বলেন, ‘যদি ইসরায়েল আক্রমণ থামাতে চায়, আমরা শর্তসাপেক্ষে তা মেনে নিতে প্রস্তুত। তবে সেই শর্তগুলো আমাদের উপযুক্ত ও গ্রহণযোগ্য হতে হবে।’

কাসেম জানান, যুদ্ধবিরতির জন্য হিজবুল্লাহ কখনো অনুরোধ করবে না।

কাসেম, হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি দীর্ঘ ৩০ বছর ধরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হাতে নিহত হন। নতুন দায়িত্ব গ্রহণের পর হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণ আরও তীব্র হয়েছে এবং ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযানে নেমেছে।

কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের ভূমি থেকে চলে যাও যাতে তোমাদের ক্ষতি কম হয়। থাকলে তার চেয়েও বড় মূল্য দিতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ