নতুন দরে জ্বালানি তেল বিক্রি শুরু, বিড়ম্বনা কমার আশা
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় এবং আজ থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায়, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায়, পেট্রল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকায় এবং অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হবে।
দাম বাড়ানোর ঘোষণার পর রাত থেকেই রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। শনিবার রাত ১১টার দিকে তেজগাঁও ও মহাখালী এলাকার বেশ কিছু পাম্পে গিয়ে দেখা যায়, অনেক স্টেশনে তেল না থাকায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু পাম্পে স্বাভাবিক সরবরাহ থাকলেও যানবাহনের সারি ছিল কয়েক কিলোমিটার দীর্ঘ।
তেল নিতে আসা চালক ও ভোক্তারা বলছেন, দাম বাড়লেও সংকট কাটবে কি না তা নিয়ে তারা সংশয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষার এই বিড়ম্বনা থেকে মুক্তি চান তারা।
ভোক্তাদের মতে, কৃত্রিম সংকট রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সরকারের কঠোর তদারকি প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে