Views Bangladesh Logo

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সম্প্রতি তিনি সচিব পদে পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছিল। এরপর থেকেই সিলেটের ডিসি পদটি শূন্য ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ