Views Bangladesh Logo

ডিজেলের দাম বাড়ায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের ভাড়া এতে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা কার্যকর হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য নয়। ভাড়ার ক্ষেত্রে ৫০ পয়সার বেশি ভগ্নাংশ হলে তা ১ টাকা হিসেবে ধরা হবে, আর ৫০ পয়সার কম হলে তা বাদ যাবে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না—এটি মালিকপক্ষ ঠিক করবে।

ঢাকার কিছু রুটে নতুন ভাড়া

গুলিস্তান–গাজীপুর (৪১.৫ কিমি): ১০৫ টাকা
চিড়িয়াখানা–কেরানীগঞ্জ (২১ কিমি): ৫৩ টাকা
চিড়িয়াখানা–টেকনিক্যাল: সর্বনিম্ন ১০ টাকা
চিড়িয়াখানা–শ্যামলী: ১৪ টাকা

চট্টগ্রাম মহানগরী

কালুরঘাট–নিউমার্কেট (১৪ কিমি): ৩৫ টাকা
নিউমার্কেট–বিমানবন্দর (১৮.৬ কিমি): ৪৭ টাকা

দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা (৫১ আসনের বাসের জন্য)। বাসের আসন সংখ্যা ৪০ হলে আনুপাতিক হারে ভাড়া বাড়বে। এছাড়া ফেরি ও সেতুর টোল ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

আন্তজেলা রুটে নির্ধারিত ভাড়া

ঢাকা–চট্টগ্রাম: ৫৫২ টাকা (৫১ আসন), ৭০৪ টাকা (৪০ আসন)
ঢাকা–সিলেট: ৫৮০ টাকা, ৭৪০ টাকা
ঢাকা–বরিশাল (পদ্মা সেতু হয়ে): ৪৬৪ টাকা, ৫৯২ টাকা
ঢাকা–রাজশাহী: ৬২৫ টাকা, ৭৯৭ টাকা
ঢাকা–ময়মনসিংহ: ২৫৯ টাকা, ৩৩০ টাকা

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ