ছোট ও মাঝারি ইন্টারনেট সেবাদাতাদের জন্য বাজেটে কোনো সুখবর নেই: আইএসপিএবি
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। দেশের ইন্টারনেট খাতের জন্য এতে বিশেষ কিছু নেই বলে মনে করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সংগঠনটি বলছে, 'ছোট ও মাঝারি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) ব্যবসায়ীদের জন্যও এবারের বাজেট কোনো সুখবর নেই'।
বুধবার (৪ জুন) বাজেট প্রতিক্রিয়ায় আইএসপিএবি'র সভাপতি আমিনুল হাকিম বলেন, 'ছোট ও মাঝারি আইএসপি ব্যবসায়ীরা শতভাগ দেশি উদ্যোক্তা। অথচ তাদের সুযোগ-সুবিধা আগে যা ছিল, এখনো তা-ই আছে'।
'তবে করপোরেট ব্যবহারকারীদের ইন্টারনেট সেবাদাতারা কিছুটা সুফল পেতে পারেন' বলে মন্তব্য করেন তিনি
আমিনুল হাকিম বলেন, 'করপোরেট প্রতিষ্ঠানগুলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) কেটে রেখে বিল পরিশোধ করে। এআইটি ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করায় স্বল্প সংখ্যক আইএসপি কিছুটা সুবিচার পেতে পারেন'।
তিনি বলেন, সরকার ইন্টারনেটের দাম কমাতে চায়। কিন্তু ভ্যাট, ট্যাক্সে বা ইকুইপমেন্টের মধ্যে হাত দেবে না। ফলে কোনো লাভ হবে না। ভ্যাট, ট্যাক্সে হাত না দিলে ইন্টারনেটের দাম কমবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে