হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টে নতুন বোর্ড
হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ২ সেপ্টেম্বর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি ট্রাস্টের নতুন বোর্ড গঠনের কথা জানানো হয়।
পদাধিকারবলে তিনটি ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিদের বাইরে অন্য সব ট্রাস্টির মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে তিন বছর মেয়াদ শেষ হলেও নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ডে নিপুণ রায় চৌধুরী ও সুবর্ণা শিকদারকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে। তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও সহসভাপতি করা হয়েছে।
এ ছাড়া জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, নারায়ণ চন্দ্র সরকার, রাজীব ধর তমাল, পার্থ পাল চৌধুরী, দোলন ধর, জনি দেব, মনোরঞ্জন সিংহ, স্বপন কুমার ভট্টাচার্য, তাপসী দত্ত, শুভ্র শংকর প্রসাদ, মন্টি রানি সরকার, স্বপন কুমার দাস, সত্যনন্দ দত্ত, রূপক সিংহ, সঞ্জয় গুপ্ত, মন্টু চন্দ্র বৈদ্য, সুদীপ রঞ্জন সেন ও অতীন দত্ত চৌধুরীকে সদস্য করা হয়েছে।
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডে আন্না মিনজ ও মাধবী মারমাকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে। জন গোমেজকে সদস্য ও সহসভাপতি করা হয়েছে।
এ ছাড়া পিয়াস কস্তা, কুইন্টেন রিবেরো, মৃগেন হাজিদক, পাস্টর আনোয়ার হোসেন, রিতা রোজলিন কস্তা, নরেন্দ্রনাথ টুডু ও জ্যাকসন পিউরিফিকেশনকে সদস্য করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ডে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে। অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও সহসভাপতি করা হয়েছে।
এ ছাড়া সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথুই মারমা, বীর মুক্তিযোদ্ধা মংসাইহ্লা চৌধুরী, সুভাষ চন্দ্র চাকমা, পার্থ প্রতিম বড়ুয়া (অপু), মং হ্লা চিং ও মিং সোমাওকে সদস্য করা হয়েছে।
তিনটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, প্রয়োজন মনে করলে সরকার পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য যেকোনো ট্রাস্টির পদ পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে। প্রয়োজনে যেকোনো সময় এক বা একাধিক ট্রাস্টির পদ পরিবর্তন বা শূন্য ঘোষণা করার ক্ষমতাও সরকারের থাকবে।
মতামত দিন