Views Bangladesh Logo

প্রাণ গেলেও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া করবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সীমান্ত রক্ষায় প্রয়োজনে প্রাণ দেবেন, কিন্তু এক ইঞ্চি জমিও হাতছাড়া করবেন না। সীমান্তে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে কখনো পিছু হটবেন না।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিসি) ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০২তম রিক্রুট ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ গত ৩০ জুলাই বিজিটিসিসিতে শুরু হয়। এই ব্যাচের মোট ৬৯৫ জন প্রশিক্ষণার্থী, যার মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী, সফলভাবে তাদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

২৩ সপ্তাহের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ শেষে নতুন সৈনিকরা শপথ গ্রহণ করেন এবং সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে তাদের সামরিক জীবন শুরু করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ