Views Bangladesh Logo

কোনোভাবেই বিবাহিত পুরুষের প্রেমে পড়া যাবে না: মেয়েদের উদ্দেশে প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও জীবনবোধ নিয়ে নিয়মিতই অনুসারীদের সঙ্গে কথা বলেন। এবার তিনি মেয়েদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়েছেন—কোনো অবস্থাতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ান।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বলেন, মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি—যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না।

তিনি আরও বলেন, সম্প্রতি তিনিও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তবে শুরুতেই ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, আগে বৈবাহিক সম্পর্কের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে, তারপর অন্য কিছু ভাবা যেতে পারে।

প্রভার ভাষায়, ‘আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।’

অভিনেত্রীর দাবি, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তির গল্প শুনিয়ে অন্য নারীদের আবেগের সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তাই তিনি শুধু প্রেম নয়, এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দেন।

ভিডিওর শেষাংশে প্রভা বলেন, যতই কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন, নিজের আত্মসম্মান আর বিবেকের সঙ্গে আপস করো না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ