সামারভিলের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস
জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইছে। ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল আসে। এতে আবারও লিড নিয়েছে নেদারল্যান্ডস।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১তম মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে এগিয়ে যায় ডাচরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৫৭তম মিনিটে কেইতো নাকামুরার গোলে সমতায় ফেরে জাপান।
ম্যাচ যখন ১-১ সমতায়, তখন আবারও আঘাত হানে নেদারল্যান্ডস। ৬৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল গোল করে ডাচদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে দুই দলই। তবে সামারভিলের গোলের পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে নেদারল্যান্ডস।

মতামত দিন