Views Bangladesh Logo

নেতানিয়াহুর ইরান হামলার সিদ্ধান্ত ছিল পূর্বপরিকল্পিত: ওয়াশিংটন পোস্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

রানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়,বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছরই ইরানে হামলার সিদ্ধান্ত নেন বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। পরিকল্পনা বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা, সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন অর্জনের পেছনে কাজ করে গেছেন নেতানিয়াহু।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরেই ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে অভিযান চালায় এবং হিজবুল্লাহর সামরিক শক্তিকে লক্ষ করে হামলা করে। এরপর নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলার প্রস্তুতি নিতে সেনা ও গোয়েন্দা বাহিনীকে নির্দেশ দেন।

ইসরায়েলি গোয়েন্দারা গোপনে বৈঠক করে ইরানের পরমাণুবিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন, যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে টার্গেট করা হতে পারে। একই সময় সিরিয়া, লেবানন ও ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিতভাবে ধ্বংস করা হয়, যাতে ইরানে আকাশপথে প্রবেশ সহজ হয়।

এদিকে, হামলার প্রস্তুতির সঙ্গে সমানতালে চলছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমন্বয়। নেতানিয়াহুর সরকারের বিশ্বাস ছিল, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে পরিচালিত যৌথ হামলা অনেক বেশি কার্যকর হবে।

ওয়াশিংটন পোস্ট জানায়, গত শরৎকালজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একাধিক গোপন বৈঠক হয়। সেখানে গ্রীষ্মকালে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আলোচনা হয়, যেখানে ধারণা করা হয়, ইরানি বিজ্ঞানীরা ফের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গবেষণায় একত্র হচ্ছেন।

তবে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ছিল ভিন্ন। তারা মনে করছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব তখনো পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থান হামলার আগ মুহূর্ত পর্যন্ত বহাল ছিল বলে দাবি করেছে পাঁচটি ভিন্ন সূত্র।

শেষ পর্যন্ত গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশেই এই হামলা হয়, যা নেতানিয়াহুর দীর্ঘদিনের পরিকল্পনারই বাস্তব রূপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ