চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত
চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার একটি ভোটকেন্দ্রের বাইরে ভাতিজার ছুরিকাঘাতে মো. নুরুল আফসার (৪৫) আহত হয়েছেন। তবে ভোট বা রাজনৈতিক বিবাদে এ ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-৪ আসনের হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত নুরুল আফসার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, নুরুল আফসার ভোট দিতে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এসময় তার ভাতিজা ইমন ও তার ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে নুরুল আফসারকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনা ভোটকেন্দ্রের এরিয়ায় ঘটেনি। এটি চাচা-ভাজার মধ্যে ব্যক্তিগত তর্ক-বিতর্কের কারণে হয়েছে। ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে