Views Bangladesh Logo

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা জানান। চিঠিতে তিনি গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি, ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এই চিঠির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বালেন্দ্র শাহ লেখেন, বাংলাদেশের দেওয়া এই অর্থ সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একইসঙ্গে গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন তিনি। সেদিন সংসদে নেপালের বন্যায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছিল।

বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি তাদের গভীর সমবেদনা ও সংহতির এক আন্তরিক প্রকাশ।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কেবল নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, এক প্রিয় বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের মধ্যবর্তী বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন আগামীতে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করতে সাহায্য করবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করে বাংলাদেশ সরকার। নেপালের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য এই অর্থ দেওয়া হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ