নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত, নিহত ১৮
নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে ১৯ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে।
দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র পোখারা যাওয়ার পথে বুধবার (২৪ জুলাই) সকালে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানবন্দরের কর্মকর্তা প্রেমনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ‘কাঠমান্ডু পোস্ট’ এই খবর জানিয়ে বলেছে, সৌর্য এয়ালাইন্সের বিমানটি আনুমানিক সকাল ১১টার দিকে বিধ্বস্ত হয়।
নিউজপোর্টাল খবরহাবে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা গেছে।
মতামত দিন