Views Bangladesh Logo

আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে: ওবায়দুল কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ঐক্য অটুট রয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

১৪ দলীয় জোটের প্রধান ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার সঙ্গে জোট নেতাদের বৈঠকের পরেরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ।

তিনি আরও বলেন, ১৪ দলে ঐক্যের কোনো ঘাটতি নেই। সিট ভাগাভাগির বিষয় আজকালের মধ্যে নির্ধারিত হয়ে যাবে। দু-একদিনের মধ্যেই নির্বাচনী আসন নিয়ে শরিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের চাওয়া এবং সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। জোট সঙ্গীরা দাবি করতেই পারেন, চাইতেই পারেন। তবে অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, দেওয়ার পরে যদি তারা না জেতে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। নির্বাচনে জিততে হবে, এটাই মূল বিষয়।

এ ছাড়াও দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, “১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়বে। ১৪ দলীয় জোটের যে ঐক্য, সেই ঐক্যকে সুদৃঢ় করে লড়াই করে যাবো আমরা।”




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ