Views Bangladesh Logo

জনগণের দীর্ঘদিনের ক্ষোভ সমাধানে সময়ের প্রয়োজন: ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

নগণের দীর্ঘদিনের জমানো ক্ষোভের সুরাহা করতে সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ মন্তব্য করেন। গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন। সোমবার এ সাক্ষাৎকার প্রচার করে এনপিআর।

ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ১৮ মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতে আপনার জন্য ১৮ মাস সময় পর্যাপ্ত কিনা।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। অবার কেউ কেউ বলছে, না, আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ ২.০ এ যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে।

এসময় তাকে প্রশ্ন করা হয় যে বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং। তখন তিনি বলেন, বিষয়টি আপনি নেতিবাচক আকারে দেখলেও আমি ইতিবাচক দৃষ্টিতে দেখি। জাতি একটি বিরাট সুযোগ পেয়েছে। কখনও কখনও দেশর সব মানুষ একটি বিষয়ে ঐক্যবদ্ধ যে আমাদের পরিবর্তন দরকার।

প্রতিশোধপরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষের নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল। কিন্তু তারপর স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশে বিক্ষোভ আছে, কিন্তু এটি প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভ বেতন বৃদ্ধি বা চাকরির দাবিতে, যা তাদের সরকার কর্তৃক আগে থেকে বরখাস্ত করা হয়েছিল। তাই তারা বলেছিল, অতীতের সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছে এবং আমরা ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়ায় বিনা কারণে আমাদের চাকরি হারিয়েছি। পরে আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যে ১৫ বছরের অভিযোগ মাত্র ১৫ দিনের মধ্যে আমরা সমাধান করতে পারি না। আমাদের কিছু সময় দিন যাতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। আপনারা কঠিন সময়ের মধ্যে গেছেন। আমাদের নিয়মতান্ত্রিকভাবে বিষয়টি সমাধান করতে হবে।


এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ বিপ্লবের মেজাজে আছে। সুতরাং এটি একটি বিপ্লবী পরিস্থিতি। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এজন্য তারা এমন লোকদের খুঁজছে যারা তাদের সহকর্মীদের মৃত্যু ঘটিয়েছে। ফলে জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের অনুসারীদের ওপর হামলা চালিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কথা বললে, আমরা জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী। তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

‘আমি সবসময় তরুণদের গুরুত্ব দেই কারণ তারাই ভবিষ্যৎ গড়বে এবং যেভাবেই হোক তাদের নেতৃত্বের অবস্থানে থাকা উচিত।’ যোগ করেন ড. ইউনূস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ