নির্বাচন নিয়ে এনডিআইয়ের রিপোর্টে কিছু যায় আসে না: পররাষ্ট্রমন্ত্রী
দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেয়া রিপোর্টে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই এনডিআই কী বললো তাতে কিছু আসে যায় না। আইআরআই ও এনডিআইয়ের রিপোর্টে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সহিংসতার বিষয়টি যুক্ত হওয়া উচিত ছিল।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলার সময় ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) কাজ করে। তারই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।
মতামত দিন