Views Bangladesh Logo

ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের আহ্বান নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়ক দুর্ঘটনা এড়াতে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে নৌ-পরিবহন, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।

রিকশার মান নির্ধারণ এবং চালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিতেও কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনটি।

জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশিস কুমার দে রোববার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, ‘মহাসড়ক ও দূরপাল্লার সড়কে ব্যাটারিচালিত রিকশার মতো তিন চাকার অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ এবং অত্যন্ত বিপজ্জনক’।

‘তা সত্ত্বেও ঢাকাসহ সারাদেশে ৩৫ থেকে ৪০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে’।

এসব ছোট গাড়ির চালকদের কোনো প্রশিক্ষণ নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা না থাকায় তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। বিভিন্ন স্থানে প্রতিদিন যেমন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, তেমনি পথচারী ও রাস্তা পারাপারেও মারাত্মক ব্যাঘাত ঘটছে’।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও এখন ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা যাবে না। কারণ, অন্তত দেড় কোটি মানুষ এর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল’।

‘তাই বড় শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। চালকদের অবিলম্বে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিতে হবে এবং দুর্ঘটনা এড়াতে এ ধরনের রিকশার অবকাঠামো জোরদার করতে হবে’ বলে পরামর্শ দেন মোহাম্মদ শহীদ মিয়া ও আশিস কুমার দে ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ