মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন এনসিপির নুসরাত তাবাসসুম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়ন ফিরে পাওয়ার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
আবেদনের ওপর সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শুনানি হতে পারে বলে জানা গেছে।
বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বাতিল করে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়ন জমা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
ইসির সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম মনোনয়ন জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময়সীমা অতিক্রম করায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
এখন হাইকোর্টে রিটের মাধ্যমে তিনি তার প্রার্থিতা পুনর্বহালের চেষ্টা করছেন।
মতামত দিন