Views Bangladesh Logo

আজ যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই সনদে স্বাক্ষর করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ছয়টায় দলটির পক্ষ থেকে এ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

দলটির পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, নির্ধারিত সময়েই যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ