Views Bangladesh Logo

গাইবান্ধায় ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ পিস ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া (২৬) ওরফে শাকিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাকিল মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার (২০ জুলাই) দুপুরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের পাশে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আশানুর রহমান বলেন, দল সব সময় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ