নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে সকাল থেকেই ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়। নিরাপত্তায় রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে, মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করুন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিন।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে