Views Bangladesh Logo

সিলেটে এবা‌র সারজিসের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এবা‌র সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা ‘বিএনপির সন্ত্রাসী’ বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।

২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে নিহত হওয়া পরিবারের সদস্যদের সাথে মতনিবিনিময় করতে এদিন দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রিয় নেতারা।

স্থানীয় সূত্র জানায়, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীরা নিহত পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠান শেষ করে কানাইঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এসময় গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এছাড়া এনসিপির গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে একদল যুবক।

এ ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

এর আগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন।

এরপর এনসিপি নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়ও সারজিস আলমদের গাড়ি ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ স্লোগান দি‌য়ে গাড়ির দি‌কে তেড়ে যান কয়েকজন। এসময় একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে এনসিপির গাড়িবহর নিরাপদে চলে যেতে সহযোগিতা করে।

এতে কেউ হতাহত হননি জানিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, এনসিপি নেতারা নিরাপদে গোলপগঞ্জ ছেড়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ