Views Bangladesh Logo

ঈদুল আজহা উপলক্ষে এনসিপির বিশেষ কর্মসূচি ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় নানা সেবামূলক ও জনকল্যাণমুখী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক মোতায়েন, জরুরি সেবার জন্য হটলাইন নম্বর চালু এবং বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে সহায়তার পাশাপাশি তারা কিছু দাবিও উত্থাপন করেছে।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার।

তারা বলেন, এই ঈদে প্রতিটি ওয়ার্ডে তাদের দলের ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে হটলাইন নম্বরে ফোন করলে ৩০ মিনিটের মধ্যে দলের প্রতিনিধি দল পৌঁছে যাবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা এবং কোরবানির আগে-পরে সচেতনতামূলক প্রচার চালানো হবে ওয়ার্ডভিত্তিকভাবে।

এনসিপির ঈদ কর্মসূচি:
১. প্রতিটি ওয়ার্ডে ভলান্টিয়ার নিয়োগ
২. হটলাইন নম্বর চালু- যার মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে সহায়তা পৌঁছাবে
ঢাকা উত্তর: ০১৯১৩-৪৮৬১৬৩
ঢাকা দক্ষিণ: ০১৯১৮-৯৯৯৮০১
৩. বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে সহায়তা
৪. সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন


এনসিপির দাবিসমূহ:
১. চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য ওয়ার্ডভিত্তিক অস্থায়ী কেন্দ্র স্থাপন।
২. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা।
৩. ঈদের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৪. ঈদের ছুটিতে রাজধানীতে ও যাত্রাপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষত গরু ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান এবং কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ