Views Bangladesh Logo

পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে দলটি।

ঘোষিত প্রার্থীরা হলেন—
ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মুখপাত্র, এনসিপি)
রাজশাহী সিটি করপোরেশন: মো. মোবাশ্বের আলী (আহ্বায়ক, রাজশাহী মহানগর এনসিপি)
সিলেট সিটি করপোরেশন: অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল (আহ্বায়ক, সিলেট মহানগর এনসিপি)
কুমিল্লা সিটি করপোরেশন: অ্যাডভোকেট তারিকুল ইসলাম (আহ্বায়ক, জাতীয় যুবশক্তি)

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং স্থানীয় প্রশাসনকে গতিশীল করতে আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন।

দলটির নেতারা জানান, দুর্নীতিমুক্ত নগর গঠন এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই মাঠপর্যায়ের যোগ্য নেতৃত্বকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের শক্তিমত্তা প্রদর্শনেরও লক্ষ্য রয়েছে তাদের।

এ সময় আখতার হোসেন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অংশ নিতে পারবে না—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ