Views Bangladesh Logo

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে নিরাপত্তা জোরদার এনবিআরের

ট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত একজন কর্মকর্তার অগোচরে তার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডি ব্যবহার করে একটি অসাধু চক্র গত ২০ মে বিল অব এন্ট্রি দাখিল করে এক কন্টেইনার সিগারেট খালাস করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিস্টেম হ্যাক করে নয় বরং কর্মকর্তার অবর্তমানে তার কম্পিউটার হতে তার আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে এই মালামাল খালাস করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও স্পর্শকাতর বিষয় বিধায় এস্যাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অপকর্মের সাথে জড়িত প্রকৃত দোষী এবং তার সহযোগীদের চিহ্নিত করার উদ্যোগও নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাত বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, কাস্টমস কর্মকর্তার আইডি-পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে মালামাল খালাস করার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্তের নেতৃত্বে একটি এবং এনবিআরের একজন সদস্যের নেতৃত্বে আরো একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কাজে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রয়োজনীয় সহায়তা নেয়া হচ্ছে।

জাতিসংঘের ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) কর্তৃক উদ্ভাবিত অ্যাস্যাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম নামক বিশ্বস্ত ও নিরাপদ সিস্টেমটি ১৯৯৩ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ ব্যবহার করছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশ করার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ জাতীয় রাজস্ব বোর্ড কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ