স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ই-ভ্যাট সিস্টেমে’ নতুন ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ চালু করা হয়েছে। এই মডিউল ২০টি ঝুঁকি সূচক ব্যবহার করে প্রতিষ্ঠানগুলোর স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন নিশ্চিত করে, যেখানে কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ নেই।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান রয়েছে। নির্বাচিত তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এনবিআর আশা করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বাড়বে, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ জোরদার হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে