শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনার আহ্বান এনবিআর চেয়ারম্যানের
শেয়ারবাজারে সুশাসন ও আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
তিনি বলেন, জনগণ শেয়ারবাজারের উপর আস্থা রাখে না এবং কেবল কর সুবিধা দিয়ে এই আস্থা পুনরুদ্ধার করা যায় না।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে শেয়ারবাজারের অংশীদারদের সাথে বৈঠক করেন এনবিআরের চেয়ারম্যান।
তিনি বলেন, ‘বাজারে দুর্বল কোম্পানি তালিকাভুক্ত করা এই আস্থার অভাবের মূল কারণ। সাধারণ বিনিয়োগকারীরা এই দুর্বল কোম্পানিগুলোতে বিনিয়োগ করে তাদের মূলধন হারিয়েছেন’।
এনবিআর প্রধান বলেন, ‘ভালো কোম্পানি তালিকাভুক্ত করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে হবে। এটি না হওয়া পর্যন্ত কোনো কর সুবিধা কাজ করবে না’।
‘এখন পর্যন্ত অনেক কর সুবিধা দেয়া হয়েছে। কিন্তু কোনোটিই কাজ করেনি’- বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে