Views Bangladesh Logo

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে গত ১৬ জুলাই রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২৩ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

সেসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ