Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষায় নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে খুলনার নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা সেগুলোর একটি।

ইংরেজি ভার্সনের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে।

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহেও সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন।

এ সাফল্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও কমান্ডার খুলনা নৌ অঞ্চল, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।

আগামী বছরগুলোতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন গভর্নিং বডির সভাপতি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ