নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজেদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানায় বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে মামলার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি শ্রম আইন লঙ্ঘনের একটি মামলা বলে জানা গেছে।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর আজ সকালেই সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়।
মতামত দিন