Views Bangladesh Logo

জ্বালানি অনিয়মে দেশজুড়ে অভিযান, ১৯১ মামলা ও জরিমানা

জ্বালানি খাতে অনিয়ম ও অবৈধ মজুদ ঠেকাতে দেশজুড়ে মোবাইল কোর্টের অভিযানে ১৯১টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সারাদেশে মোট ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে মোট ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধার করা হয়। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ