জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। আর প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট ২০২৬।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
মতামত দিন