Views Bangladesh Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের ২টি পরীক্ষা স্থগিত

দেশজুড়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য সকল পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তৈয়বা তাসনিম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই অনুষ্ঠেয় প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, পূর্বপ্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং সেগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, বর্ষাকালীন তীব্র মৌসুমী বায়ুর প্রভাবে চলমান অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে অবিরাম বৃষ্টি, ক্যাম্পাসে জলাবদ্ধতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি) একদিনের সকল পরীক্ষা স্থগিত করেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ