জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
কোট সংস্কার আন্দোলনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ বন্ধ ঘোষণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন নিহত হয়েছেন।
এই আন্দোলনের কারণে আজ সন্ধ্যায় সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে