নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন বৃহস্পতিবার
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। এ ছাড়াও আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা।
এতে আরও বলা হয়, ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসাররা। ওইদিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে