নজরুল জয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কান্ডারি হুশিয়ার’ শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। অনুষ্ঠানে কবির গান ও কবিতা আবৃত্তি পরিবেশনে সমবেতদের মুগ্ধ করেন শিল্পীরা।
শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনের আয়োজনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান অতিথি এবং তার স্ত্রী মনু ভার্মা বিশেষ অতিথি ছিলেন।
সাম্য ও মানবতার কবি নজরুলকে বাংলাদেশ ও ভারতের জনগণের ঐক্যের সেতুবন্ধন হিসেবে বর্ণনা করেন হাইকমিশনার ভার্মা। বলেন, ‘নজরুল তার কালজয়ী কর্ম এবং সংগ্রামী জীবনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার ও অনুপ্রেরণা রেখে গেছেন’।
পরে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পীরা কবির কালজয়ী জাগরণমূলক গান এবং বিশিষ্ট আবৃত্তিকাররা তার কবিতা পরিবেশন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে