Views Bangladesh Logo

বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার (৩১ মে) গভীর রাতে বাউফল প্রেসক্লাবের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা দুটি উত্তোলন করা হয়। রোববার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

কে বা কারা পতাকা উত্তোলন করেছে, তা এখনো জানা যায়নি। রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে জাতীয় পতাকা উড়তে দেখা গেলেও দলীয় পতাকা দেখা যায়নি। তবে সকাল ৮টার দিকে দলীয় পতাকাও উড়তে দেখেছেন বলে জানান স্থানীয় এক বাসিন্দা। কখন ও কে সেটি নামিয়ে ফেলেছে, তা তিনি জানাতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, জুলাই অভ্যুত্থানের পর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কোনো পতাকা দেখা যায়নি। তালাবদ্ধ কার্যালয়ে কারা পতাকা উত্তোলন করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ