জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি হিসেবে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সভা শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে