Views Bangladesh Logo

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্মৃতিসৌধ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে এই সময়ে দর্শনার্থীদের প্রবেশ সীমিত থাকবে।

এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্তবক অর্পণ শেষ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তর সব নাগরিকের কাছে জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় সহযোগিতার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ