Views Bangladesh Logo

বিএনপিকে জাতীয় হিন্দু মহাজোটের অভিনন্দন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (বিজেএইচএম)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় এ অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বিএনপির বিজয়কে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সংগঠনটি আশা প্রকাশ করে যে, নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন, ন্যায়বিচার এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

বিজেএইচএম দেশ ও জনগণের কল্যাণে নতুন সরকারের সফলতা কামনা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ