Views Bangladesh Logo

আজ জাতীয় চলচ্চিত্র দিবস

‘আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’—এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস।

১৯৫৭ সালের এই দিনে তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১২ সাল থেকে প্রতি বছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে এফডিসি প্রাঙ্গণকে রঙিন সাজে সাজানো হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

এফডিসি কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২টায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, সময় স্বল্পতার মধ্যেও তারা যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন এবং এফডিসিকে সাজানোর চেষ্টা করেছেন। চলচ্চিত্র অঙ্গনের সব স্তরের মানুষকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে দিনটি একটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ