পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা আবার চালু হয়েছে। হাসপাতাল কর্মী ও জুলাই আন্দোলনে আহতদের মধ্যে সংঘর্ষের পর ১৭ দিন ধরে সেবা বন্ধ ছিল।
গত ৪ জুন জরুরি ও বহির্বিভাগের আংশিক সেবা চালু হয় এবং ১২ জুন থেকে সীমিত বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়। শনিবার (১৪ জুন) সকাল থেকে ভর্তি, পরীক্ষা এবং অপারেশনসহ সব ধরনের সেবা পুরোপুরি চালু হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম নিশ্চিত করেন, সব সেবা এখন চালু রয়েছে এবং তিনি রোগীদের চিকিৎসা ও চিকিৎসক-স্টাফদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে হাসপাতালের অঙ্গীকারের কথা জানান।
গত ২৮ মে হাসপাতেলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ছিল হগাসপাতালের কর্মী, রোগী এবং তাদের স্বজনরাও। এরপর থেকে পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের সেবা বন্ধ রাখা হয়। ওই সময় শুধু জুলাইয়ের অভ্যুত্থানে আহতরাই ভর্তি ছিলেন এবং তাদের খাবার ও প্রাথমিক প্রয়োজন সরকার পূরণ করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে