Views Bangladesh Logo

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুতি সম্পন্ন

মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় তবে বৃষ্টি হলে জামাতের সময় পরিবর্তিত হতে পারে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এ কথা জানান। তিনি বলেন,এবার প্রধানমন্ত্রীও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসক আরও বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করবো ঈদগাহে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ