Views Bangladesh Logo

ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ

আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকে আদিল চৌধুরী নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে জানিয়েছে ন্যাশনাল ব্যাংক সূত্র।

গত বছরের ৭ জুলাই তিন বছরের মেয়াদে ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন আদিল চৌধুরী। এর আগে ব্যাংকটির এমডি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপে থাকা অবস্থায় ন্যাশনাল ব্যাংকের এমডির এই পদত্যাগ সামনে এলো।

ন্যাশনাল ব্যাংক ২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান করছে। উচ্চ খেলাপি ঋণ ও বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসান প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকাতে পৌঁছেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারায়।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় যুক্ত হয়েছে মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ