Views Bangladesh Logo

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, নেতৃত্বে আবদুল মঈন খান

জাতীয় পুরস্কার প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর করতে ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সদস্য হিসেবে রয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও কমিটির সদস্য থাকবেন।

কমিটির প্রধান দায়িত্ব হবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা জাতীয় পুরস্কারের প্রস্তাব যাচাই করে সুপারিশ করা। পাশাপাশি জাতীয় পুরস্কার প্রদান, নতুন পুরস্কারের প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট পরিকল্পনা নিয়েও সুপারিশ করবে কমিটি।

কমিটির কাজে সহায়তার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি সচিবালয় গঠন করা হয়েছে। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারির আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ