বগুড়ায় সমস্বরে জাতীয় সংগীত কর্মসূচি অনুষ্ঠিত
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সাম্যবাদী আন্দোলন, জাসদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, দিনবদলের মঞ্চ, সিপিবি নারী সেল, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ বগুড়ার আপামর জনসাধারণ উপস্থিত ছিল। কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব।
জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী, সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে