Views Bangladesh Logo

আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি

 VB  Desk

ভিবি ডেস্ক

আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব পদে থাকছেন ড. নাসিমুল গনি। তার মেয়াদ বাড়িয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮ আগস্ট ২০২৬ থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। আগের চুক্তির ধারাবাহিকতায় তাকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে এ নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ