Views Bangladesh Logo

বিতর্কিত পোস্টে জরিমানার মুখে নাসিম শাহ, একাউন্ট হ্যাকের দাবি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান জাতীয় দলের পেসার নাসিম শাহ কেন্দ্রীয় চুক্তি ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক ২ কোটি রুপি জরিমানার মুখে পড়েছেন। দেশটির ক্রিকেট ইতিহাসে এটিকে অন্যতম সর্বোচ্চ জরিমানা বলে দাবি করা হচ্ছে।

ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, নাসিম শাহকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপককেও বরখাস্ত করা হয়েছে এবং তাকে ভবিষ্যতে কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সঙ্গে কাজ না করার জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, নাসিম শাহ একটি ভিডিও শেয়ার করেন যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে দেখা যায়। পোস্টে তিনি লেখেন—“Why is she treated like a queen at Lords?” পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং তিনি দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সমালোচনার মুখে তিনি দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান বলে জানা গেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের চুক্তি, শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা কঠোরভাবে অনুসরণ করাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক তদন্ত ও নাসিম শাহের জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে খেলোয়াড়দের আচরণ ও সামাজিক মাধ্যম ব্যবহারের সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ