ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মোদির শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বার্তায় মোদি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
বার্তায় তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলমানরা রমজান মাসে রোজা ও ইবাদতে সময় কাটিয়েছেন। ঈদের এই উৎসব মানুষকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং একসঙ্গে থাকার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
নরেন্দ্র মোদি আরও বলেন, বিশ্বজুড়ে সবার জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে