তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজেই এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
পোস্টে মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে